নিউ ইয়র্কে ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ সম্মেলন’
বিজয় দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’ করেছে ‘সর্বজনীন মুজিববর্ষ উদযাপন কমিটি, যুক্তরাষ্ট্র শাখা।
শুক্রবার নিউ ইয়র্কে আয়োজিত এ সম্মেলনে কবিতা, নাচ, গান আর কথামালার পাশাপাশি ছবি ও বই প্রদর্শনী করা হয়।
আয়োজক কমিটির সদস্য সচিব জাকারিয়া চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা।
বক্তব্য দেন কবি নূরুল হুদা
কবিতা আবৃত্তি করেন ফকির ইলিয়াস, শামস আল মমীন, ফারহানা ইলিয়াস তুলি, মঞ্জুর কাদের, ইশতিয়াক রুপু, পলি শাহিনা, রওশন আরা ও কাব্য কবির। সঞ্চালনা করেন মোশারফ হোসেন।
সম্মেলনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থের প্রদর্শনী
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
