নিউ ইয়র্কে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
নিউ ইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ‘সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১’ যুক্তরাষ্ট্র শাখা।
বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার নিউ ইয়র্কে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা পদক ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের কর্মকর্তাদের সঙ্গে ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান
অনুষ্ঠানে একাত্তরের স্মৃতিচারণ করেন বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, শহীদ হাসান, মুক্তিযোদ্ধা মুজিবুল হক, ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি, সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ এবং মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের আহ্বায়ক আশরাব আলী খান লিটন।
সঙ্গীত পরিবেশন করছে বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের শিল্পীরা
অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল সবিতা দাস ও উইলি নন্দির নেতৃত্বে সমবেত কণ্ঠে দেশের গান, শহীদ হাসান ও শাহ মাহবুবের গান, নাচ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা পাঠের আসর।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
