২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েনায় বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে অস্ট্রিয়ার  ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাকিব হাসান রাফি, স্লোভেনিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2021, 06:03 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন। পরে তিনি দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন।

অস্ট্রিয়ায় কোভিড-১৯ সংক্রমণজনিত কারণে আরোপিত বিভিন্ন বিধিনিষেধ ও নির্দেশনা মেনে দূতাবাসের উদ্যোগে বিকালে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি অনলাইন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোরান তেলওয়াতের মাধ্যমে বিশেষ আলোচনা অনুষ্ঠানটি শুরু হয়।

আলোচনার শুরুতে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতা, ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং প্রচার করা হয়।

বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তারা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতার দূরদর্শী নেতৃত্ব, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রাম, স্বাধীনতা-উত্তর দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান ও স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কর্তৃক গৃহীত দূরদর্শী নানা নীতি সম্পর্কে বিশদ আলোচনা করেন।

এছাড়াও তারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখা ও মুক্তিযুদ্ধের চেতনা সঠিক বাস্তবায়নের ওপর আলোকপাত করা হয়।

রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত তার বক্তব্যে জাতির পিতা, মুক্তিযুদ্ধের সকল শহীদ, সম্ভ্রমহারা মা-বোন ও নয় মাসব্যাপী যুদ্ধে ত্যাগ স্বীকারকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য অবদান তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে অতিমারীর মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, কর্ণফুলি টানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ বর্তমান সরকারের নানা কাজের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। তিনি কোভিড-১৯ মোকাবেলায় সরকারের সাফল্য ও করোনার টিকা সংগ্রহে মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপসমূহ তুলে ধরেন। তিনি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক আলোচনায় নেতৃত্ব প্রদান, নারীর ক্ষমতায়ন প্রভৃতি ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনবদ্য অবদানেরও কথাও উল্লেখ করেন।

বক্তৃতায় রাষ্ট্রদূত অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কোভিড অতিমারীর সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের জন্য এবং দেশের অব্যাহত শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!