নিউ ইয়র্কে আসাল-এর চতুর্দশ সম্মেলন
যুক্তরাষ্ট্রে নিজেদের চতুর্দশ বার্ষিক সম্মেলন করেছে প্রবাসীদের সংগঠন ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান লেবার’ (আসাল)।
রোববার নিউ ইয়র্কের ফ্লাশিংয়ে শেরাটন হোটেলের মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠান করেন তারা।
আসালের প্রতিষ্ঠাতা ও জাতীয় সভাপতি মাফ মিসবাউদ্দিন উপস্থিত না হতে পারায় সাধারণ সম্পাদক করিম চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন, সহযোগিতা করেন নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস।
সম্মেলনে বক্তব্য দেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, কংগ্রেসওম্যান ক্যারলিন মেলনি, কংগ্রেসওম্যান ইভেটি ডি ক্লার্ক, কংগ্রেসম্যান ম্যাক্স রোস ও নিউ ইয়র্কের সিনেটর চাক শ্যুমার।
বক্তব্য দিচ্ছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং
সমাপনী বক্তব্য দেন আসালের ন্যাশনাল করেসপন্ডিং সেক্রেটারি মুক্তিযোদ্ধা মুজিবুল হক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
