নিউ ইয়র্কে শুরু হচ্ছে ‘বাংলাদেশ কনভেনশন’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তি এবং মুজিববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘বাংলাদেশ কনভেনশন’।
আসছে শুক্রবার নিউ ইয়র্কে এটি উদ্বোধন হবে বলে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান সম্মেলনের সদস্য-সচিব আলমগীর খান।
তিনি জানান, ‘প্রবাসে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার প্রত্যয়’ স্লোগানে অনুষ্ঠেয় এ কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার নিউ ইয়র্কের চারপাশে প্রবাহিত ইস্ট রিভারে স্কাইলাইন প্রিন্সেসে নৌ-বিহার, শনি ও রোববার রয়েছে সেমিনার, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, কাব্য-জলসা, মেগা কনসার্ট হবে লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ম্যারিয়ট হোটেলের বলরুমে।
সম্মেলনের নানা প্রস্তুতি নিয়ে আরও কথা বলেন এর আহ্বায়ক চৌধুরী এস হাসান এমডি, চেয়ারম্যান মোহাম্মদ আজাদ, কাব্য-জলসা কমিটির চেয়ারম্যান ইশতিয়াক রুপু ও সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান শিবলী সাদিক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
