২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কোতে রবীন্দ্রনাথ স্মরণে রুশ শিল্পীদের গান

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে রাশিয়ার মস্কোতে তাকে গানে গানে স্মরণ করলেন রুশ শিল্পীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2021, 10:55 AM

Updated : 10 Oct 2022, 06:14 PM

রোববার মস্কোতে এ অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আয়োজক সংগঠন ‘শ্রীচিন্ময় সেন্টার’।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাসী রবীন্দ্রসংগীত শিল্পী প্রবীর কুমার সরকার। আধুনিক বাদ্যযন্ত্রের সঙ্গে পরিবেশিত প্রতিটি গানের কথা শ্রোতাদের সুবিধার্থে রুশ ভাষায় অনুবাদ করে পাঠ করা হয়। এছাড়া রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকর্মের উপর প্রবন্ধ পাঠ করা হয়।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!