২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে প্রবাসীদের স্থগিত ক্রিকেট টুর্নামেন্ট ফের শুরু

স্পেনে মহামারী পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় স্থগিত হওয়া ‘বাংলাদেশ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট’ পুনরায় চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কবির আল মাহমুদ, স্পেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 11:38 AM

Updated : 10 Oct 2022, 06:11 PM

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় বাংলাদেশি স্প্যানিশ খেলোয়াড়দের নিয়ে ৮টি দল অংশ নিচ্ছে।

সোমবার মাদ্রিদের উপকণ্ঠ খেতাফ মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেয় টাইগার মাদ্রিদ ও ব্রাহ্মণবাড়িয়া স্পোটিং ক্লাব।

খেলায় আসাদ আলীর নেতৃত্বে টাইগার মাদ্রিদ একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২৩৯ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন খালেদ মালিক রাব্বির (৬২), কামিল আহমেদ সুবেল (৫২) ও আসলাম বকসী প্যারিস (৩০)। জবাবে ২০৯ রান করতে সক্ষম হয় ব্রাহ্মণবাড়িয়া স্পোটিং ক্লাব। টাইগার মাদ্রিদের বেলাল ৩ ওভারে নেন ৪ উইকেট।

খেলা দেখতে উপস্থিত ছিলেন মামুন খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ক্রীড়া সম্পাদক সায়েক মিয়া, সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর তামিম, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এইচ মাসুদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া স্পোটিং ক্লাবের ম্যানেজার আব্দুল মজিদ সুজন, টাইগার মাদ্রিদের ম্যানেজার কবির আল মাহমুদ, কাওসার, জাফর আহমদ ও মাহবুব আহমদ সুমন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!