২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলহত্যা দিবসে ওয়াশিংটনে আ. লীগের সভা

জেলহত্যা দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সিতে আলোচনা সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2020, 08:44 AM

Updated : 25 Jul 2022, 07:06 PM

মঙ্গলবার ভার্জিনিয়ার লি হাইওয়েতে একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান শুরু হয় চার নেতা স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে।

আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ সভাপতি নুরল আমিন নুরু।

প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন চোধুরী।

উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক আসিফ, নাজমুল হাসান, শাহাদাত হোসেন মিরাজ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন শিকদার ও সহ সভাপতি সিরাজুল হক।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!