নিউ হ্যাম্পশায়ার থেকে জয়ী বাংলাদেশি আবুল খান
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে স্টেট রিপ্রেজেনটেটিভ হিসেবে চতুর্থবারের জন্য জয়ী হয়েছেন বাংলাদেশি-আমেরিকান আবুল বি খান।
মঙ্গলবার অঙ্গরাজ্যটির সিব্রুক ও হ্যামটন হিল্স নিয়ে গঠিত রকিংহাম-২০ নির্বাচনী এলাকার বোর্ড অব ইলেকশন এ সংবাদ জানায়।
পিরোজপুরের সন্তান আবুল রিপাবলিকান প্রার্থী ছিলেন।
তিনি বলেন, “দলীয়ভাবে বিজয়ী হলেও আমি এলাকার প্রতিটি মানুষের কল্যাণে আগের মতোই নিয়োজিত থাকবো। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশি ও প্রিয় মাতৃভূমির কল্যাণে সুযোগ পেলেই সক্রিয় থাকবো।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
