২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়া সিনেটে জয়ী বাংলাদেশি শেখ রহমান

যুক্তরাজ্যের জর্জিয়া অঙ্গরাজ্যে ডিস্ট্রিক্ট-৫ সিনেটর হিসেবে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন বাংলাদেশি শেখ রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 01:11 PM

Updated : 25 Jul 2022, 07:06 PM

মঙ্গলবার সন্ধ্যার পর তাকে বিজয়ী ঘোষণা করে জর্জিয়া নির্বাচন বোর্ড।

কিশোরগঞ্জের সন্তান রহমান ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে রিপাবলিকানদের কোন প্রার্থী না থাকলেও নির্বাচনের আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হয়।

তার নির্বাচনী এলাকায় ভোটারের সংখ্যা ১৪ হাজার ৯০৪। এর মধ্যে শ’খানেক বাংলাদেশি-আমেরিকান রয়েছেন।

জয়ী হয়ে বাংলাদেশি ও বাংলাদেশের কল্যাণে কাজ অব্যাহত রাখার অঙ্গীকারের কথা জানান শেখ রহমান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!