পেনসিলভেনিয়ায় আ. লীগের মুজিববর্ষ উদযাপন
মুজিববর্ষ উদযাপনী সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ।
শনিবার রাতে ফিলাডেলফিয়ার নরিশটাউনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ খানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া।
বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহানারা রহমান, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাই মিয়া, গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, আশীষ রয়, মিজানুর রহমান চৌধুরী, এস জামান খান, লোকমান হোসেন রাজু, মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান মজুমদার, ইকবাল হোসেন, বিপ্লব কুমার রায় ও যুগ্ম সম্পাদক লাবলু মিয়া।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
