ক্যালিফোর্নিয়ায় আ. লীগের জেলহত্যা দিবস পালন
জাতীয় চার নেতা স্মরণে জেলহত্যা দিবস পালন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ।
রোববার দুপুরে লস অ্যাঞ্জেলেসের উডলি পার্কে এ সভায় অংশ নেয় লস অ্যাঞ্জেলেস সিটি আওয়ামী লীগ, স্টেট মহিলা আওয়ামী লীগ ও স্টেট যুবলীগ।
লস অ্যাঞ্জেলেস থেকে সংবাদদাতা তপন দেবনাথ জানান, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রবি আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান।
প্রধান অতিথি ছিলেন তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ রিপি। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুস্তাইন দারা বিল্লাহ।
বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম, সাধারণ সম্পাদক রানা মাহমুদ, স্টেট আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শামীম হোসেন, সহ সভাপতি নাজমুল চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম পাপ্পু, সাংগাঠনিক সম্পাদক আলী আহমদ ফারিস, উপদেষ্টা ফিরোজ আলম, সাবেক সভাপতি সোহেল রহমান বাদল, জহিরউদ্দিন, অসিতি বড়ুয়া, শামসুল আরেফিন বাবুল, সামসুর রহমান চৌধুরী পনির, লস অ্যাঞ্জেলেস সিটি আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন টিপু, যুগ্ম সম্পাদক একরামুল হক বাবু, স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই, সাধারণ সম্পাদক সোহেল ইসলাম, সহ সভাপতি ফয়েজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান রুবেল, যুগ্ম সম্পাদক আফরোজ আলম জয় ও হেলাল উদ্দিন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
