মালয়েশিয়ায় ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের’ নতুন কমিটি
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব’ তাদের নতুন কমিটি ঘোষণা করেছে।
২০২০-২১ সালের জন্য ঘোষিত এ কার্যকরী কমিটিতে সভাপতি পদে আরটিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু ও সাধারণ সম্পাদক পদে সময় টিভির মোহাম্মদ আব্দুল কাদের দায়িত্ব পেয়েছেন।
শনিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম রতন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান।
নবগঠিত কমিটির সদস্যরা
এছাড়া কার্যকরি কমিটির সদস্য হিসেবে আছেন বাপ্পি দাস, শামসুজ্জামান নাঈম ও শাখাওয়াত হোসেন জনি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
