২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে চ্যানেল আই এর জন্মদিন উদযাপন

মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, রাজনীতিক, ব্যবসায়ী, শিল্পী-সাহিত্যিক, সমাজকর্মীদের উচ্ছ্বল উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উদযাপন হলো চ্যানেল আই এর জন্মদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2020, 11:30 PM

Updated : 10 Oct 2022, 07:26 PM

স্থানীয় সময় বুধবার রাতে নিউ ইয়র্কে চ্যানেল আই এর ২২তম জন্মদিন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠানের সূচনা ঘটে যুক্তরাষ্ট্রে চ্যানেল আই এর সিইও রাশেদ আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে।

চ্যানেল আই অনলাইন এডিশনের শাহ ফারুকের উপস্থাপনায় পর্যায়ক্রমে জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান ‘বাংলাদেশ প্রতিদিন’ উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা লাবলু আনসার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের অন্যতম ভাইস প্রেসিডেন্ট আবুল বাশার চুন্নু, সেক্রেটারি রেজাউল বারি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল পাশা মানিক এবং সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির চেয়ারম্যান আলিম খান আকাশ, বাংলা চ্যানেলের সিইও শাহ জে চৌধুরী, কুইন্স ডিস্ট্রিক্ট ডেমক্র্যাটিক পার্টির লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, জেবিবিএ-র পরিচালনা পর্ষদের সদস্য ও মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান এবং আবাসন ব্যবসা সংক্রান্ত পরামর্শ সংস্থা  নেক্সট ড্রিম এলএলসি-র প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নিলুফা শিরিন।

Image
যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম চ্যানেল আই-কে ২২তম জন্মদিনের শুভেচ্ছা জানায়।

যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম চ্যানেল আই-কে ২২তম জন্মদিনের শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে চ্যানেল আই-কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

স্মৃতিচারণ এবং গণমাধ্যম হিসেবে চ্যানেল আই এর গুরুত্ব অপরিসীম বলে সবাই মতামত ব্যক্ত করার পর বিপুল করতালির মধ্যে ২২তম জন্মদিনে ২২ পাউন্ডের কেক কাটা হয়। 

এ সময় অতিথিদের উচ্ছ্বাস আর চ্যানেল আই এর জন্মদিনের গানের সুরের মূর্চ্ছনায় এক অন্য রকম আবহের সৃষ্টি হয়। গানে গানে চ্যানেল আই এর এ উৎসবকে মধুময় করে তোলেন কণ্ঠশিল্পী শাহ মাহবুব এবং সবিতা দাস।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক তপন মোদকের উপস্থিতি ছিল অনুষ্ঠানের বাড়তি পাওনা।

অনুষ্ঠানে আরও ছিলেন শাহনেওয়াজ, সাংবাদিক রাজ মোস্তফা অনীক, এবং শামিম আকতার শরিফ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!