২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ নিয়ে ইউরোপ প্রবাসীদের ভিডিও কনফারেন্সে আলোচনা সভা

বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা কোভিড-১৯ নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক মুক্ত আলোচনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অলোক সরকার, আয়ারল্যান্ড প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2020, 06:25 PM

Updated : 10 Oct 2022, 07:10 PM

গত ৮ মে অনুষ্ঠিত ওই মুক্ত আলোচনা সভার আয়োজন ও সঞ্চালনায় ছিলেন জার্মানিতে বাংলাদেশের কনস্যুলার হাসানাত মিয়া। তিনি করোনাভাইনস পরিস্থিতি নিয়ে ইউরোপের অন্যান্য দেশ ও বাংলাদেশ নিয়ে মুক্ত আলোচনা করেন।

এই কনফারেন্সের প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় সর্বদাই জনগণের পাশে আছে এবং প্রয়োজনীয় ত্রাণ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।”

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আছে জানিয়ে বলেন,  “বিএনপিসহ কিছু লোক এই দুঃসময়ে সরকারের ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে নানারকম কটূক্তি করছে যা মোটেই কাম্য নয়।”

“সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বারসহ প্রায় পঁচাত্তর হাজার জনপ্রতিনিধি আছেন, এরমধ্যে ত্রাণ নিয়ে দুর্নীতির দায়ে ৪৮ জন চেয়ারম্যান বা মেম্বারদেরকে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ও ২০০ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে তদন্ত চলছে যা শতকরার হিসেবে খুবই নগণ্য।”

“তাই দুর্নীতির বিষয়টি ধোপে টেকে না।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা এই করোনা-ক্রান্তিকালে প্রবাসীদেরও পাশে রয়েছেন এবং তাদেরকে সহযোগিতার জন্য আর্থিক বরাদ্দ দিয়েছেন অর্থাৎ সরকার জনগণের পাশেই আছে।

তিনি তার বক্তব্যের একেবারে  শেষে আয়ারল্যান্ডে আত্মীয় আয়ারল্যান্ড আওয়ামী লীগের কর্মী ছোটন ভাইয়ের মৃত্যু পরবর্তী সৎকার ও তার পরিবারকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আয়ারল্যান্ড  আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খানকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

এসময় ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি লিঙ্কন মোল্লা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুজব রোধে সাংসদের কাছে অনুরোধ জানান।

রফিক খান সংসদ সদস্য হাবিবে মিল্লাতের কাছে আয়ারল্যান্ডে বাংলাদেশের একটি কনস্যুলার স্থাপনের বিষয়ে সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন ডাবলিন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন।

বক্তারা সবাই এ দু:সময়ে শেখ হাসিনার পাশে আছে বলে জানান এবং তারা ইউরোপে যেসব দেশে থাকেন সেসব দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ভিডিও কনফারেন্সের প্রধান বক্তা ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রধান উপদেষ্টা জনাব এম এ গনি।

বিশেষ অতিথি হিসেবে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করেছেন , সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি লিঙ্কন মোল্লাহ্, আয়ারল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খান ও ডাবলিন আওয়ামী লীগের সভাপতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. ফিরোজ হোসেন।

বক্তারা আয়োজক হাসনাত মিয়াকে এরকম একটি সৌহাদ্যপূর্ণ আলোচনা সভা আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!