২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: শিক্ষার্থীদের ফিরতে নোটিশ দিয়েছে চীনা বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় শিক্ষার্থীদের ফেরার প্রজ্ঞাপন দিয়েছে এ রোগের উৎপত্তিস্থল চীনের একটি বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 06:58 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

শিক্ষার্থীদের বসন্তকালীন সেমিস্টার এর কথা চিন্তা করে চীনের চিয়াংশি ইউনির্ভাসিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিক্স চলতি মে মাসের ১১ তারিখের মধ্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যোগ দিতে বলেছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে চিয়াংশি প্রদেশসহ চীনের কোভিড-১৯ মহামারী পরিস্থিতি সফল এবং কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। এর ফল স্বরূপ, চিয়াংশি প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলি ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ফিরতে তারিখ ঘোষণা করেছে। চিয়াংশি ইউনির্ভাসিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিক্স শিক্ষার্থীদের ১১ মে শিক্ষার্থীদের প্রথম ব্যাচকে বিশ্ববিদ্যালয়ে ফিরতে স্বাগত জানাবে। চীনের শিক্ষার্থীরা শিগগিরই ক্যাম্পাস জীবন শুরু করবে।”

তবে বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি এখনও বেশি থাকায় তাদেরকে এখনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার ব্যাপারে ‘নিষেধ’ করেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “দুর্ভাগ্যক্রমে, মহামারীটি এখনও বিশ্বব্যাপী একটি বিশাল চ্যালেঞ্জ এবং সংক্রমণ হওয়ার ঝুঁকি এখনও খুব বেশি। এর আলোকে, আমরা বর্তমানে আমাদের বিদেশি শিক্ষার্থীদের, যারা বর্তমানে চীনের বাইরে রয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ে ফেরার তারিখটি বিলম্ব করার সিদ্ধান্ত নিয়েছি।”

তবে বিদেশি শিক্ষার্থীদের কারো যদি কোনও প্রশ্ন থাকে তবে ইমেল বা ওয়েচ্যাটের মাধ্যমে শিক্ষকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যাও সমান তালে বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটারের হিসেবে মতে, রোববার পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৫ লাখেরও বেশি মানুষ । আর মারা গেছেন দুই লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!