কোভিড-১৯: নিউ ইয়র্কে আরও দুই বাংলাদেশির মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আরও দুই প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ১৯৫।
মৃতরা হলেন ফরিদউদ্দিন (৭৩) ও শামসুদ্দিন চৌধুরী (৫৫)।
শুক্রবার নিউ ইয়র্কে তারা মারা যান বলে হাসপাতালের উদ্ধৃতি দিয়ে জানান ‘বাংলাদেশ সোসাইটির’ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার ও কাজী আজম।
তারা জানান, জ্যামাইকার অধিবাসী ফরিদউদ্দিন (৭৩) দীর্ঘদিন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া অপর ব্যক্তি শামসুদ্দিন চৌধুরী (৫৫) ব্রুকলিনে বসবাস করতেন, তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
