কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা আবেদনের মেয়াদ বাড়ছে না
কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগের ঘোষণা অনুযায়ী সাধারণ ক্ষমার সময়সীমা ছিল ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুয়েতে ১ লাখ ৬০ হাজার অবৈধ অভিবাসীদের মধ্যে এবার ২০২০ এর সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন ২৫ হাজার অবৈধ অভিবাসী। অর্থাৎ এখনও ১ লাখ ৩৫ হাজার অবৈধ অভিবাসী সাধারণ ক্ষমার সুযোগ নেওয়া থেকে বিরত রয়েছেন।
কুয়েতে প্রায় ১৫ থেকে ১৭ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশিদের মধ্যে ২০১৮ সালের সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছিলেন ৮ হাজার বাংলাদেশি। এবার ২০২০ সালের সাধারণ ক্ষমায় এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি সাধারণ ক্ষমার আবেদন করেছেন।
এদের মধ্যে প্রায় ২৫০ জন বাংলাদেশি কুয়েত সরকারের সার্বিক সহযোগিতায় দেশে ফিরেছেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
