কোভিড-১৯: নিউ জার্সিতে প্রবাসীদের পাশে ফোবানা
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে লক ডাউনে থাকা প্রবাসীদের মধ্যে যারা খাবারের সংকটে পড়েছেন তাদের পাশে দাঁড়িয়েছে প্রবাসী সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ (ফোবানা)।
নিউ ইয়র্কে শুরু হওয়ার পর মঙ্গলবার নিউ জার্সি অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রি বিরতণ কর্মসূচি চলে বলে জানান ফোবানার ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী।
তিনি জানান, খাবার বিতরণের এ কার্যক্রমের সার্বিক সমন্বয়ে ছিলেন ফোবানার সাবেক চেয়ারম্যান মীর চৌধুরী। নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মামুন চৌধুরী, কার্যকরি সদস্য গোলাম ফারুক ভূঁইয়া, কবির কিরণ, মোহম্মদ আখতারুজ্জামান ও কবির আহমেদ।
জাকারিয়া আরও জানান, বেশ কয়েকজন চিকিৎসকের সমন্বয়ে ফোবানার একটি মেডিকেল পরামর্শক টিমও সক্রিয় রয়েছে এ কার্যক্রমে। পরবর্তীতে এ কর্মসূচি শিকাগোতেও পরিচালিত হবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
