২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: নিউ ইয়র্কে আরও ৪ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আরও ৪ বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ১৯২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2020, 04:48 PM

Updated : 25 Jul 2022, 07:02 PM

মৃতরা হলেন সুজাউর রেজা চৌধুরী (৭০), প্রিয়ম বণিক (১৩), মোশারফ হোসেন দেওয়ান ও কুলসুম বেগম (৬৫)।

স্থানীয় সময় মঙ্গল ও বুধবার এ প্রবাসীদের মৃত্যু হয় বলে জানান ‘বাংলাদেশ সোসাইটির’ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী।

হাসপাতালের উদ্ধৃতি দিয়ে তারা জানান, বুধবার ভোর রাতে লং আইল্যান্ড জুইশ সেন্টারে মারা যান সিলেটের সন্তান ও কুইন্সের বাসিন্দা সুজাউর রেজা চৌধুরী (৭০)। দুই সপ্তাহ আগে তিনি এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

একইদিন ব্রঙ্কসের মন্টিফিউর হাসপাতালে মারা যান প্রিয়ম বণিক (১৩)। হবিগঞ্জ বগলাবাজারের সন্তান ও ব্রঙ্কসের বাসিন্দা সুনিল বণিকের ছেলে প্রিয়মকে শ্বাসকষ্টজনিত কারণে ৩৩ দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মঙ্গলবার রাতে জ্যামাইকা হাসপাতালে মারা যান শরিয়তপুর নড়িয়া উপজেলার বাসিন্দা ও ‘শরিয়তপুর সমিতি’ যুক্তরাষ্ট্রের প্রাক্তন সভাপতি মোশারফ হোসেন দেওয়ান।

একইদিন কুইন্সের একটি হাসপাতালে মারা যান আরেক বাংলাদেশি কুলসুম বেগম (৬৫)।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!