২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আরও ৪ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের আরও দুই শহরে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাস আক্রান্ত আরও চার প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 12:02 AM

Updated : 08 Apr 2022, 12:42 AM

সোমবার নিউ ইয়র্ক সিটিতে ৩জন এবং নিউজার্সিতে এক বাংলাদেশির মৃত্যু হয় বলে কমিউনিটি লিডার ও স্বজনরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

মৃত বাংলাদেশিরা হলেন- মোজাফ্ফর ইসলাম (৮৫), এরশাদ উল্লাহ (৯৪), মঈনউদ্দিন (৬২) এবং সাব্বির আলী (৭৬)।

বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী

নিউ ইয়র্কে তিন প্রবাসীর মৃত্যৃর খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

নিউ জার্সিতে মারা যাওয়া সাব্বির হোসেনের মৃত্যুর খবরও তার পরিবার থেকে জানানো হয়েছে।

সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১৮২ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!