২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতার মৃত্যু

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 02:27 AM

Updated : 08 Apr 2022, 12:40 AM

চিকিৎসাধীন অবস্থায় নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড হাসপাতালে হাসপাতালে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয় বলে ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নবেন্দু বিকাশ দাস জানিয়েছেন।

তিনি বলেন, বিদ্যুৎ দাস ২৩ দিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন। 

প্রকৌশলী বিদ্যুতের বয়স হয়েছিল ৫৮ বছর। সন্দ্বীপের সন্তান বিদ্যুৎ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেলেন।

তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৬৭ বাংলাদেশির মৃত্যু হল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!