২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: রোজার মাসে 'কারফিউ' এর সময় বাড়ালো কুয়েত

রোজার মাসে কুয়েতে 'কারফিউ' বা জরুরী অবস্থার সময়সীমা আরও বাড়ানোর ঘোষণা দেওয়ার পাশাপাশি সরকারি ছুটির মেয়াদও আরও একমাস বাড়িয়েছে কুয়েত সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 10:57 PM

Updated : 08 Apr 2022, 12:39 AM

সােমবার ঘােষিত সরকারি সিদ্ধান্তে, জরুরি অবস্থা বা কারফিউয়ের সময়সীমা আরও ৩ ঘণ্টা বাড়িয়ে ১৬ ঘণ্টা এবং জাতীয় ছুটি ২৮ মে পর্যন্ত বাড়ানাে হয় ।

এদিকে সোমবার ৪৯ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক এবং ৫৫ বছর বয়সী এক ভারতীয় নাগরিকের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর দেয় কুয়েত সরকার।

সরকারী মুখপাত্র তারেক আল-মেজরেম সোমবার সংবাদ সম্মেলনে বলেন, “কোয়ারেন্টিন ও 'কারফিউ' লঙ্ঘনের মাত্রা বেড়ে যাওয়ায় করােনাভাইরাস সংক্রমণ প্রতিরােধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কুয়েত সরকার।”

এর আগে করােনাভাইরাসের কারণে ২৬ এপ্রিল পর্যন্ত জাতীয় ছুটি দেওয়া হয়েছিল ।

এর আগে আল-মেজরেম জানান, রোজার মাসের প্রথম দিন থেকে বিকাল ৪টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত ‘জরুরী অবস্থা’ বলবৎ থাকবে ।

বর্তমানে বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত ‘'জরুরি অবস্থা'' চলছে।

এছাড়া কুয়েতের প্রবাসী অধ্যুষিত দুই এলাকা জিলিব আল সুয়েখ ও মাহবুলা এলাকার ‘লকডাউন’ দুই সপ্তাহ শেষ হয়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য বাড়ানাে হয়েছে ।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সােমবারের তথ্য মতে, নতুন আরও ৮০জন আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে কুয়েতে করােনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯৫ জনে। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৬১৯ জন, সুস্থ হয়েছেন ৩৬৭ জন এবং সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন ৩৯ জন ।

আর এ পর্যন্ত দুই বাংলাদেশি নাগরিকসহ মারা গেছেন ৯ জন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!