নিউ ইয়র্কে ঝরে গেল নারীসহ আরও চার বাংলাদেশির প্রাণ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এক নারীসহ আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- কাজী নাসরীন মোনা (৫০), শওকত হাসান চৌধুরী শোয়েব (৫৭), সমীর দেবনাথ (৪৮) এবং সাইফুল খান বাবুল (৬৯)।
স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথম তিনজনের মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী।
অপরজনের মৃত্যুর তথ্য এসেছে হাসপাতাল থেকে।
এনিয়ে যুক্তরাষ্ট্রে ১৬০ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেল।
ব্রুকলিনে কর্টিলিউ রোডের বাসিন্দা কাজী নাসরীন মোনা (৫০) মায়মনিডেস হাসপাতালে, মৌলভীবাজার জেলা সদরের সৈয়দপুর রোড অধিবাসী শওকত হাসান চৌধুরী শোয়েব (৫৭) কুইন্স জেনারেল হাসপাতালে এবং জ্যাকসন হাইটসের সিংহ মার্কা বিল্ডিংয়ের বাসিন্দা ও বরিশালের গৌরনদীর সন্তান সমীর দেবনাথ (৪৮) এলমহার্স্ট হাসপাতালে মারা যান ।
একইদিন সকালে কুইন্সের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনার কাশিনাথপুরের সন্তান সাইফুল খান বাবুল (৬৯) মারা যান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
