২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: লন্ডনে হাই কমিশনের উদ্যোগে চিকিৎসকদের হেল্পলাইন চালু

অন্যান্য কর্মসূচির পাশাপাশি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রবাসীদের জন্য কোভিড-১৯ স্বেচ্ছাসেবক চিকিৎসা প্যানেল গঠন এবং সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2020, 07:56 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

স্থানীয় সময় শনিবার লন্ডনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) আশিকুন নবী চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  জানানো হয়, বাংলাদেশি-ব্রিটিশ স্বেচ্ছাসেবী চিকিৎসকদের সমন্বয়ে হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের নেতৃত্বে কোভিড-১৯ স্বেচ্ছাসেবক চিকিৎসা প্যানেল এবং হেল্প লাইন চালু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা যুক্তরাজ্যের ন্যাশনাল হেল্থ সার্ভিসের আওতাভুক্ত নন এমন বাংলাদেশি শিক্ষার্থী অথবা বয়োবৃদ্ধ এবং বাংলা ভাষায় চিকিৎসকের সাথে পরামর্শ নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা কভিড-১৯ সংক্রান্ত যেকোনও ধরনের পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন দূতাবাসের হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন।

সংশ্লিষ্ট হেল্প লাইনে যোগাযোগের পর হাই কমিশনের কোভিড-১৯ স্বেচ্ছাসেবক চিকিৎসা প্যানেলের যেকোনও চিকিৎসকের সাথে সংশ্লিষ্ট রোগীর সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ হাই কমিশনের কোভিড-১৯ সংক্রান্ত ২৪/৭ হেল্প লাইন নম্বরটি হলো: +৪৪-৭৪৫৯৬১৬১৯৭, যা ইতোমধ্যেই চালু হয়েছে।

হাই কমিশনার সাইদা মুনা তাসনীম প্রবাসী বাংলাদেশিদের সুস্থতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বলেন, “বাংলাদেশ হাই কমিশন লন্ডন করোনা মাহামারীর এ সংকটে প্রবাসী বাংলাদেশিদের যেকোনও সহায়তায় তাদের পাশে দাঁড়াতে সদা সচেষ্ট থাকবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!