২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকরের দাবি নিউ ইয়র্কে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী বরখাস্ত ক্যাপ্টেন আবদুল মাজেদের ফাঁসির আদেশ দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ নিউ ইয়র্ক চ্যাপ্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 03:04 PM

Updated : 08 Apr 2022, 12:36 AM

শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সংগঠনের পক্ষে এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির সভাপতি ফাহিম রেজা নূর ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।

একইদিন ‘যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম’ সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি অপর এক বিবৃতিতে একই দাবি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও কানাডায় পালিয়ে থাকা আরও দুই ঘাতককে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয় বিবৃতিতে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!

পুরনো খবর:

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি যে কোনো দিন: স্বরাষ্ট্রমন্ত্রী