আবুধাবিতে দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে দূতাবাস প্রাঙ্গণে দিনটি উপলক্ষে নানা আয়োজন করেন তারা।
দূতালয় প্রধান মোহাম্মদ জোবায়ের হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. মিজানুর রহমান।
দূতাবাসের আরও কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কোরআন থেকে পাঠ, দোয়া ও মোনাজাত, বাণী পাঠ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়া, বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, ক্রোড়পত্র প্রকাশ ও রচনা প্রতিযোগিতা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
