২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমস্টারডামে বাংলাদেশিদের পিঠা উৎসব

পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে নেদারল্যান্ডসে বসবাসরত বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনায়েত হোসেন সোহেল, নেদারল্যান্ডস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2020, 02:39 PM

Updated : 18 Aug 2022, 02:28 PM

রোববার বিকেলে দেশটির রাজধানী আমস্টারডামের অসড্রপ মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন এর আয়োজক স্বপ্না চৌধুরী।

সাইফুল ইসলাম বাবুর উপস্থাপনায় অতিথি ছিলেন উপল হাসান, শাহীন ফারুক, সাংস্কৃতিক সংগঠন ‘সোনার বাংলার’ সদস্য আনোয়ার হোসেন মধু, রাজু আহমদ, কামাল আহমদ, মুক্তি ওয়াফি, শামীম আহমদ রিংকু, তাসকিন আহমেদ উষা, আবির হোসাইন, শাহ জামাল শুভ, ওহিদ উদ্দিন, সাইফুল চৌধুরী, রুমি হুসাইন, নারগিছ পারভীন, শিলা হোসাইন ও কামাল হোসেন।

বক্তব্য দেন আসাদুজ্জামান আসাদ, একরামুল হক, রনি মাওলা, আনিছ আহমেদ, বরকত উল্লাহ, রানু আহমেদ, কামাল আহমেদ, খান ফয়েজ, বাকিত চৌধুরী, নিপা চান্দ, নিম্মি আক্তার রুশনা, হোসনা বেগম, লোপা, মিনহাজ আহমদ, নাঈম আহমদ, রাশেদ আহমেদ ও জায়েদ আহমেদ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনান আলিশা নুরী, তাসকিন আহমেদ উষা, ইয়াকছমিন, মায়া ও শান রমজান। নৃত্য পরিবেশন করেন মায়া মনি, ফিজা ও তাহমিদ ওয়াফি।

পরে পিঠা প্রতিযোগিতায় বিজয়ী আসমা উল্লাহ, তানিয়া তানি, ইয়াসমিন মেহেরুন, বালিশ খেলায় বিজয়ী জিয়ান ও ইশারা ওহিদ উদ্দিনকে পুরস্কার দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!