জাতিসংঘের ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহে’ বাংলাদেশ
জাতিসংঘের ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহে’ অংশ নিয়েছে বাংলাদেশ, এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘বৈষম্য, বৈরিতা ও সহিংসতা বন্ধে ঘৃণাত্মক বক্তব্য মোকাবিলা ও উস্কানি প্রতিরোধ: জাতিসংঘ ব্যবস্থাপনার মধ্যে সমন্বয়’ শিরোনামে এক সাইড ইভেন্টে বক্তব্য দেন তিনি।
জাতিসংঘের ‘জেনোসাইড প্রিভেনশন ও রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট কার্যালয়’ এ সাইড-ইভেন্টের আয়োজন করে, সহ আয়োজক ছিল বাংলাদেশ, মরক্কো ও ইতালি।
এতে সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও মৌলবাদ নির্মূলে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি এবং এক্ষেত্রে সরকার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান রাষ্ট্রদূত ফাতিমা।
গণহত্যা প্রতিরোধ বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অ্যাডামা ডিয়েং ইভেন্টটির সঞ্চালনা করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
