আমিরাতে দুই কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু
সংযুক্ত আরব আমিরাতের ২ টি বাংলাদেশী কম্যুনিটি স্কুলে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা প্রথমদিনে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশের সময়ের সাথে মিলিয়ে স্থানীয় সময় সকাল ৮ টায় আবুধাবির বাংলাদেশ দূতাবাসের তত্ত্ববধানে শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামীয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ও দুবাই কন্সুলেটের তত্ত্বাবধানে রাস-আল-খাইমাহর রাস-আল-খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।
রাস-আল-খাইমাহ কেন্দ্র
আবুধাবির বাংলাদেশ দূতাবাসের কন্স্যুলার অফিসার মোহাম্মদ ইন্তাজুল হক পরিদর্শক হিসেবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন।
রাস আল খাইমাহ-র রাসাল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানানা, তার কেন্দ্র থেকে এবার ৩১জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। যার মধ্যে ১৫ জন বিজ্ঞান বিভাগ এবং বাকিরা বাণিজ্য বিভাগের। রাস-আল-খাইমাহ স্কুল পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ কন্সুলেট দুবাইয়ের হেড অব চ্যান্সরি প্রবাস লাবারাং।
শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামীয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্র
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
