২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি নির্বাচনে ‘ডিজিটাল কারচুপির’ অভিযোগ নিউ ইয়র্ক বিএনপির

ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে ‘ডিজিটাল কারচুপির’ অভিযোগ তুলে ফলাফল বাতিল দাবিতে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রে বিএনপির নিউ ইয়র্ক অঙ্গরাজ্য শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2020, 02:32 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

রোববার নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ বিক্ষোভে নিউ ইয়র্কে বসবাসরত বিএনপি সমর্থকরা অংশ নেন।

বিক্ষোভ থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে ‘ডিজিটাল কারচুপির’ অভিযোগ করেন তারা। এছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ ও মোস্তফা কামাল পাশা বাবুল, নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও পারভেজ সাজ্জাদ, প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সেক্রেটারি আবু সাঈদ আহমদ, ‘জাতীয়তাবাদি ফোরামের’ সভাপতি নাসিম আহমেদ, ব্রুকলিন বিএনপি নেতা জাহাঙ্গির সোহরাওয়ার্দি ও আনিসুর রহমান।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!