কুয়েতে প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু
কুয়েতে শুরু হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট জিলিব নাইট রাইডার্স প্রিমিয়ার লীগ।
স্থানীয় সময় শুক্রবার দ্বিতীয়বারের মত আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন হয় কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৮টি ক্রিকেট দল।
জিলিব নাইট রাইডার্স ও জিলিব প্রবাসী ক্লাব কুয়েতের সভাপতি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, হুমায়ুন আলী, জাহাঙ্গীর খাঁন পলাশ, মাহি আলম মাহি, আব্দুস সালাম ও মো. বিল্লাল হুসেন।
আয়োজকরা জানান, বিভিন্ন পর্যায়ের প্রবাসীদের সহযোগিতায় এবারের ক্রিকেট আসর শুরু করেছেন। তারা আশা করছেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ফাইনাল খেলাটিও সম্পন্ন হবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
