মুজিববর্ষের কর্মসূচি জানালো নিউ ইয়র্ক কন্স্যুলেট
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে নেওয়া কর্মসূচি জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কন্স্যুলেট।
শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে কন্স্যুলেট মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে গত বছরের কার্যক্রম ও মুজিববর্ষের কর্মসূচি জানান তারা।
এতে বক্তব্য দেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
তিনি জানান, মুজিববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৭ মার্চ জ্যামাইকায় কুইন্স লাইব্রেরির প্রধান মিলনায়তনে। এর চারদিন পর ২১ মার্চ জাতিসংঘ সদর দপ্তরের কাছে ম্যানহাটানে বহেমিয়ান অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা, কনসাল আয়েশা হক ও কন্স্যুলেটের ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
