‘মিশিগান বেঙ্গলসের’ উন্মুক্ত বোলিং প্রতিযোগিতা
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে দিনব্যাপী ‘উন্মুক্ত বোলিং প্রতিযোগিতা ২০২০’ আয়োজন করেছে বাংলাদেশি-আমেরিকানদের ক্রীড়া সংগঠন ‘মিশিগান বেঙ্গলস’।
শনিবার দুপুরে অঙ্গরাজ্যটির ফারমিংটন হিলস নগরীর ‘পারফেক্ট গেম’ কেন্দ্রে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
এতে ছয় স্ট্রাইকসহ ১৮৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন মারুফ মনোয়ার জয়, রানার আপ আহমেদ ইশতিয়াক ও তৃতীয় স্থানে ছিলেন ইয়াসের সাত্তার।
আয়োজনের প্রধান সমন্বয়ক ছিলেন আয়োজক সংগঠনের পরিচালক রসি মীর ও কৌশিক আহমেদ। পরিচালকদের মাঝে ছিলেন আলমগীর হোসাইন, সালাহউদ্দিন আজিজ, মারুফ মনোয়ার ও সাইফ সিদ্দিকী।
প্রতিযোগিতায় মিশিগানের বিভিন্ন শহরের ৩০ জন প্রতিযোগী অংশ নেন। ওপেন লীগ পদ্ধতিতে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া দাবাড়ুদের মাঝে ছিলেন সাইফ, সাইদ রব, কৌশিক আহমেদ, মারুফ মনোয়ার জয়, ফাহিম, সালাহউদ্দিন আজিজ, শাওন চৌধুরী, রোকন রুমি, রসি মীর, আতিফ, আরিয়ান, জারাহ, আবরার, আমিন সরফুজ্জামান পুলক, দীপাঞ্জন দীপ, ইমরান নূর, আলমগীর হোসাইন, সৈয়দ আশরাফ, তৌফিক তোফায়েল, শরিফ হাসান, মাসুদ রানা, আয়ান সিরাজ, সাইফ খান এলেন, মোহাম্মদ মামুন, শারার ও আনাহিতা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
