নিউ ইয়র্কে লিটল ম্যাগাজিন ‘পঞ্চায়েত’র লেখক আড্ডা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজেদের পঞ্চম সংখ্যার পাঠ উন্মোচন, আলোচনা ও কবিতা পাঠের অনুষ্ঠান করেছে লিটল ম্যাগাজিন ‘পঞ্চায়েত’ পরিবার।
রোববার নিউ ইয়র্কে ব্রঙ্কসের একটি মিলনায়তনে এ পাঠ উন্মোচন করেন মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী।
উপস্থিত ছিলেন 'পঞ্চায়েত পরিবার' ছাড়াও প্রথম আলোর আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, আমিনুল হক চুন্নু, এজাজ আলম ও সাইদুর রহমান লিংকনসহ অতিথিরা।
হাবিব ফয়েজির সঞ্চালনায় আলোচনা-পর্বে অংশ নেন ফারুক ফয়সল, এবি এম সালেহ উদ্দিন ও ফকির ইলিয়াস।
‘লিটলম্যাগের ইতিহাস এবং সাহিত্যে এর প্রভাব’ বিষয়ে আলোচনা করেন ফারুক ফয়সল। ‘পঞ্চায়েত’ পঞ্চম সংখ্যার পাঠোদ্ধার উপস্থাপন করেন এবি এম সালেহ উদ্দিন। ‘উত্তর আমেরিকায় বাংলা সাহিত্যচর্চা’ বিষয়ে কথা বলেন ফকির ইলিয়াস।
গান পরিবেশন করেন শারমিন তানিয়া, তাহমিনা শহিদ ও কামরুজ্জামান ফয়েজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহমদ মাযহার, এন মজুমদার, আহবাব চৌধুরী খোকন, জলি, ডলি, লুসি ও জীবন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
