২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতের ‘প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড’ পেলেন রাষ্ট্রদূত ইমরান

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় পদক ‘দ্য মেডেল অব ইন্ডিপেন্ডেন্স অব দ্য ফার্স্ট অর্ডার’ পদক পেয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2020, 01:06 PM

Updated : 08 Apr 2022, 12:17 AM

আমিরাতের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন যায়েদ আল নাহিয়ানের পক্ষ থেকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন যায়েদ আল নাহিয়ান তার মন্ত্রণালয়ের দপ্তরে মোহাম্মদ ইমরানের কাছে এ পদক হস্তান্তর করেন।

মোহাম্মদ ইমরান বর্তমানে পূর্ণ সচিব পদমর্যাদায় নয়াদিল্লীতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!