২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা স্মরণে যুক্তরাষ্ট্রে কুষ্টিয়া সমিতির সভা

একাত্তরে মুক্তিযোদ্ধাদের স্মরণে সভা করেছে ‘কুষ্টিয়া জেলা সমিতি’ যুক্তরাষ্ট্র শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2020, 01:41 PM

Updated : 10 Oct 2022, 06:53 PM

রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে হাটবাজার রেস্টুরেন্ট মিলনায়তনে মুজিবনগরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার গেরিলাদের স্মরণ করেন তারা।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবু মুসা।

এতে মুক্তিযোদ্ধা শাহ আলম ও নাসিম উদ্দিন আহমেদ ছাড়াও প্রয়াত দুই প্রবাসী দিদার হোসেন ও আব্দুস সোবহান স্মরণে দোয়া-মাহফিল পরিচালনা করেন ফায়েক আহমেদ ও আলী আইয়ুব।

রণাঙ্গনের দুই সহযোদ্ধার স্মৃতিচারণ করেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

আলোচনায় আরও অংশ নেন খান শওকত, কৃষ্টিয়া জেলা সমিতির উপদেষ্টা নাজমুল আহসান, সহ সভাপতি পারভেজ বাবু, যুগ্ম সম্পাদক সাদেক রহমান ও আশরাফুল আলম, জগলুল হক ও ইকবাল হোসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!