২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক

সৌদি আরবের রিয়াদে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ তাদের অভিষেক কমিটি গঠন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ লিয়াকত আহম্মেদ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2019, 12:05 PM

Updated : 10 Oct 2022, 09:48 PM

‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার অহংকার, এখনই সময় দায় মোচনের’ স্লোগানে

বৃহস্পতিবার রিয়াদের দাবাব হোটেলের হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্রদূত গোলাম মসিহ।

বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করেন তিনি। এই সংগঠন যেন সমাজে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে এবং যারা মেধাবী অথচ অর্থের অভাবে পড়ালেখা করতে পারে না তাদের পাশে দাঁড়ায় সে আহ্বান জানান রাষ্ট্রদূত। তিনি তার বেতন থেকে দুই হাজার রিয়াল (প্রায় ৪৫ হাজার টাকা) সংগঠনে তহবিলে দেওয়ার ঘোষণা দেন।

সংগঠনের নেতারা জানান, রিয়াদে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠিত হয় ২ জুন ২০১৮ সালে। দূতাবাসের মিশন উপ প্রধান মোহাম্মদ নজরুল ইসলামকে আহ্বায়ক এবং দূতাবাসের সাবেক শ্রম উইং সরোয়ার আলমকে সদস্য সচিব করে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

পরবর্তীতে দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসিহকে প্রধান পৃষ্ঠপোষক করে এবং মোহাম্মদ আলী নূরকে সভাপতি ও শাহজাহান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিকে ১৬ জুন ২০১৯ তারিখে রিয়াদ চ্যাপ্টারের অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্ববায়ক ও দূতাবাসের মিশন উপ প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম পদন্নোতি পেয়ে বাহরাইনের রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

তিনি বলেন, “কেন্দ্রের অনুমোদনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রিয়াদ চ্যাপ্টার গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রেখে রিয়াদ চ্যাপ্টার বাংলাদেশের জন্য কাজ করবে। বিশেষ করে সামাজিক, সংস্কৃতির ও গঠনমূলক কাজে যাতে প্রবাসী বাংলাদেশিরা এই সংগঠনের দ্বারা উপকৃত হয়।”

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী নূর দেশে থাকায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ সভাপতি ন্যানো বিজ্ঞানী রেজাউল করিম মিলন।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সৌদি আরবে ফুটিয়ে তোলার পাশাপাশি অ্যালামনাইদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সহযোগিতা বাড়ানো বিশেষ করে সংগঠনের তহবিল থেকে রিয়াদে বাংলা ও ইংরেজি শাখার মেধাবী ও অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি দেওয়া হবে।”

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ও সংবর্ধিত অতিথিদের সংগঠনের পক্ষ থেকে মানপত্র দেওয়া হয় এবং তা পাঠ করেন রিয়াদে বাংলা স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক সানজিদা বেগম ও আক্তার জাহান।

উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক, ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকী, শ্রম উইং মেহেদী হাসান, পৃষ্টপোষক অধ্যক্ষ আ ক ম রফিকুল ইসলাম, মোস্তাক আহম্মেদ, অধ্যক্ষ আফজাল হোসেন, অধ্যাপক মাহবুবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!