২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ

নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি যুক্তরাষ্ট্র শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2019, 02:10 PM

Updated : 25 Jul 2022, 08:20 PM

এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি আবু ইশতিয়াক আজিজের মুক্তি দাবি করেন তারা।

বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ বিক্ষোভে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সুরুজ্জামানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন  যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন।

বাবরউদ্দিন বলেন, “মুক্তিযোদ্ধা দলের সভাপতি চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে আসতে চেয়েছিলেন। কিন্তু ঢাকা বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটি সম্পূর্ণ অমানবিক। একে রুখতে হবে আন্তর্জাতিক জনমত সুসংহত করার মাধ্যমে।”

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ।

তিনি বলেন, “দমন-পীড়ন চালিয়ে সরকার তার সমালোচকদের মুখ বন্ধ রাখতে চাচ্ছে। কিন্তু কোনদিনও স্বৈারাচারি কায়দায় ক্ষমতাকে স্থায়ী করা সম্ভব হয়নি, বাংলাদেশেও হবে না। সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে শেখ হাসিনা তার দুঃশাসনের দিনলিপিকে জনগণের কাছে থেকে দূরে রাখতে চাচ্ছেন। কিন্তু সেটি হবে না।”

সমাবেশে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, ‘আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ’ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শাহাদৎ হোসেন রাজু, মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি আলী হোসেন, মীর মশিউর রহমান, ওয়াহেদ আলী মন্ডল, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির এস আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মোফাজ্জল ভূইয়া, তাহমিনা আক্তার, জাতীয়তাবাদি ফোরামের নেতা মোহাম্মদ নাসিম, মোতাহার হোসেন, মোস্তাক আহমেদ ও মাহবুবুর রহমান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!