২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক কন্স্যুলেটে জাতীয় শোক দিবস পালন

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2019, 01:13 PM

Updated : 25 Jul 2022, 08:17 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে কন্স্যুলেট মিলনায়তনে এ শোক-সমাবেশে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসীরা।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সুখ ও সমৃদ্ধশালী বাংলাদেশ রচনা করতে পারলেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি যথাযথ সম্মান জানানো সম্ভব হবে। সে পথেই হাঁটছে বাংলাদেশ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।”

সভায় আরও বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

সভার শুরুতে এক মিানিট দাঁড়িয়ে ১৫ অগাস্টে নিহতদের শ্রদ্ধা জানানো হয়। প্রদর্শন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র।

শোক দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!