২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জন্মদিনের কেক কেটেছে যুক্তরাষ্ট্র বিএনপি

নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৭৪তম জন্মদিনের কেক কাটার পাশাপাশি দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2019, 06:18 PM

Updated : 18 Aug 2022, 05:38 PM

স্থানীয় সময় ১৪ অগাস্ট বুধবার রাতে ব্রুকলিনে সুগন্ধ্যা রেস্টুরেন্টের মিলনায়তনের এ অনুষ্ঠান থেকে কারাবন্দি খালেদা জিয়ার অসুস্থতার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। খালেদা জিয়ার পছন্দের চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার স্বার্থে তাকে মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির মেম্বার অধ্যাপক দেলোয়ার হোসেন এ সময় প্রচণ্ড ক্ষোভের সাথে বলেন, “৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়নভাবে কারাগারে আটক রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। এ ধরনের স্বৈরাচারী আচরণে গোটা বাংলাদেশ আজ হতভম্ব। এহেন অবস্থার অবসানে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিতদের ইস্পাতদৃঢ় ঐক্যের বিকল্প নেই।”

সংক্ষিপ্ত এ অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। নেতাদের মধ্যে আরও ছিলেন- সাবেক যুগ্ম সম্পাদক হেলালউদ্দিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন, বিএনপি নেতা এমলাক হোসেন ফয়সল, এস এম ফেরদৌস, ব্রুকলিন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দী প্রমুখ।

৬ বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। নতুন কমিটি না হওয়ায় ৬ ভাগে বিভক্ত হয়ে নানা কার্যক্রম চলছে নিউ ইয়র্কে। অপর গ্রুপগুলোর নেতৃত্বে রয়েছেন গিয়াস আহমেদ, আকতার হোসেন বাদল, এম এ বাতিন, আলহাজ্ব আবু তাহের, শরাফত হোসেন বাবু, মিল্টন ভূইয়া, পারভেজ সাজ্জাদ এবং জসীম ভূইয়া।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!