২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা করেছে দলটির মালদ্বীপ শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালদ্বীপের মালে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2019, 05:48 PM

Updated : 10 Oct 2022, 09:12 PM

রোববার স্থানীয় সময় রাতে দেশটির রাজধানী মালেতে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান করেন দলটির প্রবাসী নেতা-কর্মীরা।

মালদ্বীপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল শিকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি দুলাল মাদবর।

তিনি বলেন, “আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নের দল। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি এ দলীয় সরকারের অধীনে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মালদ্বীপ আওয়ামী লীগের সদস্য নুরে আলম রিন্টু, সহ সভাপতি মো. ফাইজুর রহমান ফয়েজ ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. কাউছার হোসেন, মো. মফিজ উদ্দিন, আবিদুর রহমান, জ্যেষ্ঠ সহ সভাপতি দুলাল হোসেন, দপ্তর সম্পাদক মো.  রুবেল মৃধা, সদস্য জাহিদ হোসেন, শেখ ইসলাম উদ্দিন ও মজিবুর রহমান।