২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস: যুক্তরাষ্ট্র যুবলীগের সমাবেশ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিউ ইয়র্কে যুবসমাবেশ ও ইফতার অনুষ্ঠান করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2019, 07:57 PM

Updated : 10 Oct 2022, 09:08 PM

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেন্টারে স্থানীয় সময় বৃহস্পতিবার এ সমাবেশের অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ছাত্র সংসদের সাবেক জিএস ও যুক্তরাষ্ট্র আওয়ামী  লীগের উপদেষ্টা প্রদীপ কর।

তিনি বলেন, ‘একাত্তরের পরাজিত শত্রু ও তাদের দোসরেরা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নৃশংসভাবে হত্যার পর ভেবেছিল যে, বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশের নাম মুছে ফেলবে। কিন্তু সেটি তারা ঘটাতে সক্ষম হয়নি জাতিরজনকের যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথে। বাংলাদেশ এগিয়ে চলার এই গতিকে ত্বরান্বিত করতে দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এদিন সে চেতনাকেই শাণিত করার আহ্বান জানাচ্ছে।’

যুবলীগ নেতা নূরল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন সেবুল মিয়া ও সাদেকুর রহমান।

Image
‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবলীগের সমাবেশে নেতারা।

‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবলীগের সমাবেশে নেতারা।

অতিথি হিসেবে মঞ্চে উপবেশন ও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, হাকিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন সম্পাদক আইনজীবী শাহ বখতিয়ার, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, নির্বাহী সদস্য শরিফ কামরুল হিরা, কায়কোবাদ খান, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, ওয়ালি হোসাইন, জাভেদ সিরাজ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসেন, রহিমুজ্জামান সুমন, ইফজাল চৌধুরী, রিন্টু লাল দাস, হেলিমউদ্দিন, জামাল আহমেদ, মনির উদ্দিন, শাহিন জামালী, রেজা আব্দুল্লাহ স্বপন, নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, মামুন সরকার, হুমায়ূন কবীর এবং মিশু খান।

আরও ছিলেন নিউ ইয়র্ক মহানগর যুবলীগের সভাপতি জাহিদ খন্দকার, সহ-সভাপতি মামুন হুসাইন, মাহমুদুর রহমান, আদনান আলী, জাকের হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বনেতা’ হিসেবে অভিহিত করে বলেন, তার নেতৃত্বে প্রবাসের যুব সমাজ ঐক্যবদ্ধ। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উঠেছে উন্নয়নের মহাসড়কে।

বঙ্গবন্ধু কন্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সমাবেশে দোয়া করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!