২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেভায় সায়মা ওয়াজেদ ও ত্রাণমন্ত্রী এনামুর

জাতিসংঘের ইকোনোমিক কমিশন ফর ইউরোপ (ইসিই) সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ হোসেন ও বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. এনামুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুইজারল্যান্ড প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2019, 07:34 PM

Updated : 10 Oct 2022, 09:08 PM

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে সোয়া ১টায় এমিরেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা জেনেভা বিমান বন্দরে এসে পৌঁছালে সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদেরকে স্বাগত জানান।

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খানের নেতৃত্বে সুইজারল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা তাদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, সৈয়দ কামরুজ্জামান, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সসীম গৌরিচরন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন, আওয়ামী নেতা সমিরন বরুয়া জিশু, লিকু রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আমজাদ চৌধুরী, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আজাদসহ আরও অনেকে ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!