২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনে ফেলোশিপ পেলেন চিত্র সমালোচক তকির হোসেন

বাংলাদেশের চিত্রসমালোচক তকির হোসেন সুইডেনের আবাসিক লেখক হিসেবে ফেলোশিপ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2019, 08:30 PM

Updated : 08 Apr 2022, 04:11 PM

শিল্পসমালোচক ও দৈনিক অবজার্ভার পত্রিকার শিল্প ও সংস্কৃতি বিভাগের সম্পাদক তকির হোসেন সুইডেনের স্ট্রমস্তাদ শহরে ‘মে ২০১৯ আবাসিক বৃত্তি’ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে ফেলোশিপ দাতা প্রতিষ্ঠান এয়ার লটিারচোর ভাস্ত্রা গোটাল্যান্ড এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তকির হোসেন তার ফেলোশিপের অংশ হিসবে ইউরোপের শিল্পচর্চার উপর একটা বই লিখবেন|

এর পাশাপাশি তিনি গোথেনবর্গ, উপসালা আর স্টকহোমে লেখক, সাংবাদিক আর শিল্পীদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি সুইডেনর জাদুঘর আর চিত্র গ্যালারিগুলোও ঘুরে দেখবেন|

তিনি উপসালা নগর গ্রন্থাগারে মে মাসের ২৯ তারিখ বসন্তকালীন সাহিত্য উৎসবেও একজন আমন্ত্রিত অতিথি লেখক হিসেবে অংশ নিবেন| তিনি চলতি বছরের মে মাসের ৩১ তারিখে দেশে ফিরবেন|

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!