ওমানে বাংলাদেশ স্কুলের খেলার মাঠ আলোকায়ন করল চট্টগ্রাম সমিতি
বাংলাদেশ স্কুল মাস্কাটের বিশাল খেলার মাঠের সবুজায়নের পর এবার আলোকায়নের দায়িত্ব নিল চট্টগ্রাম সমিতি ওমান।
এই লক্ষে মাঠে স্থাপনের জন ৬টি স্টেডিয়াম হ্যালোজেন লাইট স্কুল কর্তৃপক্ষকে দিয়েছে ওমানপ্রবাসী বাংলাদেশিদের আর্তমানবতায় সেবায় নিয়োজিত সংগঠনটি।
বুধবার স্কুল প্রাঙ্গণে অধ্যক্ষ ফারজানা করিমের কাছে লাইটগুলো হস্তান্তর করেন চট্টগ্রাম সমিতি ওমানের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন চৌধুরী।
এসময় সমিতির সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু ও সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল চৌধুরী ও মোহাম¥দ রিয়াদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিয়া, সাহিত্য সম্পাদক কাজী রাশেদ, সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদ উল আলম, সহ অর্থ সম্পাদক মো. রহিম উল্লাহ এবং স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
রাজধানী মাস্কাটের আল গোবরায় অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের প্রধান এই শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭টি দেশের প্রায় দুই হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করছে। গত বছর প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে সবুজায়ান প্রকল্পের মাধ্যমে মাঠটিকে খেলার উপযোগী করে দিয়েছিল চট্টগ্রাম সমিতি ওমান।
ধুলো-বালির কারণে মাঠটি খেলার পুরোপুরি অনুপোযোগী থাকায় দীর্ঘদিন ফুটবল ক্রিকেটের মতো বড় খেলাধুলা থেকে বঞ্চিত ছিল শিক্ষার্থীরা।
সহযোগিতায় ধারাবাহিকতায় এবার পুরো মাঠটি রাতেও ইভেন্ট আয়োজনের উপযোগী করে দেয়ার উদ্যোগ নিল চট্টগ্রাম সমিতি ওমান।
লাইট হস্তান্তর অনুষ্ঠানে সমিতিকে ধন্যবাদ জানিয়ে স্কুল অধ্যক্ষ ফারজানা করিম বলেন, “সবুজায়নের ফলে মাঠের গুরুত্ব অনেক বেড়ে গেছে। সেই সাথে বেড়েছে নানা ইভেন্ট। আলোকয়ান ব্যবস্থা না থাকায় দিবা-রাত্রি বা সন্ধ্যাকালীন অনুষ্ঠান আয়োজন সম্ভব হচ্ছিল না। সমিতি এগিয়ে আসায় সেই সংকট নিরসন হলো।”
সমিতি নেতারা বলেন, প্রবাসী বাংলাদেশীদের গর্বের প্রতিষ্ঠান বাংলাদেশ স্কুল মাস্কাটের উন্নয়ন ও প্রসারে সহযোগিতা করা সবার নৈতিক দায়িত্ব। এ ব্যাপারে চট্টগ্রাম সমিতি ওমান সর্বাত্মক প্রচেষ্টা ও সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে আসছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। স্কুলটির পাশে দাঁড়াতে পেরে সমিতি সবসময়ই গর্ববোধ করে।
শুক্রবার স্কুল আয়োজিত বাংলা নববর্ষের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খেলার মাঠ আলোকায়নের সূচনা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
