ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে মেতে উঠেছিল বৈশাখী উৎসবে
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএ) বাংলা বর্ষবরণ উৎসব করেছে।
স্থানীয় সময় শনিবার বাংলা বর্ষবরণ উৎসবের মূল উদ্দেশ্য ছিল চিরায়ত বাঙালি সংস্কৃতির উৎসবমুখর দিকগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশের ছাত্র-শিক্ষক ও বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত নাগরিকদের কাছে উপস্থাপন করা।
বৈশাখী উৎসবে দ্বৈত নৃত্য পরিবেশন করেন সিলভি ও মায়মুনা।
গান পরিবেশনের সময় দর্শকরা যেন গানের মর্মার্থ বুঝতে পারেন সে দিকে লক্ষ্য রেখে গানের সাথে সাথে প্রজেক্টরে গানের ইংরেজি অনুবাদও প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা ‘আমি নেই আমার না থাকা আছে’র ইংরেজি অনুবাদ আবৃত্তি করেন এ বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড অধ্যাপক আলী রীয়াজ। রাতের খাবারের বিরতির আগে সম্মিলিত নৃত্য উপস্থাপন করেন মায়মুনা, অনন্যা, মৌমিতা ও শুভ্র।
কবিতা আবৃত্তি করছেন ডিস্টিংগুইশড অধ্যাপক আলী রীয়াজ।
বাঙালির পরিচয় সমৃদ্ধ সৈয়দ শামসুল হকের কবিতা ‘আমার পরিচয়’ আবৃত্তি করে শোনান জুনাইদ আল মামুন। বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড ডিফারেন্ট টাচের ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি গেয়ে শোনান তালহা জোবায়ের। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনার শেষ সংযোজন হিসেবে দ্বৈত নৃত্য পরিবেশন করেন সিলভি ও মায়মুনা। তারা একটি রম্য নাটিকা মঞ্চস্থ করেন মিজানুর রহমান, রাকিবুল হাসান, তালহা জোয়ারদার ও শুভ্র।
বৈশাখী আমেজে পুঁথিপাঠ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তনিমা হায়দার।ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মায়মুনা আক্তার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য অনুষ্ঠানটির সমাপ্তি টানেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
