২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ‘কাদের মিয়া ফাউন্ডেশন’ এর উদ্যোগে বৈশাখ বরণ-সমাবেশ

পহেলা বৈশাখ উদযাপন করেছে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2019, 09:24 PM

Updated : 08 Apr 2022, 04:04 PM

বাংলা নতুন বছরকে বরণ উপলক্ষে রোববার রাতে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন এর সমাবেশে পান্তা-ইলিশের আমেজে সকলকে আপ্যায়িত করা হয়। 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া তার বক্তব্যে বলেন, ‘পহেলা বৈশাখ বরণের এই আমেজ ছড়িয়ে থাকুক সারাটি বছর এবং তাকে উজ্জীবিত রাখতে পরষ্পরের সহযোগী হয়ে কাজ করতে হবে সকলকে, তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথ ত্বরান্বিত হবে।'

এতে নেতাদের মধ্যে ছিলেন- নজরুল ইসলাম, মোস্তফা কামাল পাশা মানিক, মোবস্বির মিয়া, হাজী জাফরউল্লাহ, ফজলুল কাদির, লুৎফর রহমান, আস্রাব উদ্দিন, আলমগীর কবীর, এ টি এম মাসুদ এবং এটিএম রানা প্রমুখ। 

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল সন্দ্বীপ এসোসিয়েশন এবং সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতি।

আসছে রোজার মাসের শুরুতেই চট্টগ্রামের সন্দ্বীপে অতি দরিদ্র কয়েক হাজার পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল দেওয়ার ঘোষণা দেওয়া হয় বর্ষবরণের এ অনুষ্ঠান থেকে।

এছাড়া সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষদের জন্যে ইফতারের আয়োজনের ঘোষণাও দেওয়া হয় ।

গত কয়েক বছর থেকেই এই ফাউন্ডেশনের উদ্যোগে সন্দ্বীপে আর্ত-পীড়িতদের মধ্যে নগদ অর্থসহ ত্রাণ-সামগ্রী বিতরণ করার পাশাপাশি স্কুল-কলেজ-মাদ্রাসার উন্নয়নেও অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!