২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডের লুজানে পহেলা বৈশাখ উদযাপিত

দেশের সাথে তাল মিলিয়ে প্রবাসেও জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ও ধনী-গরিবের বৈষম্য ভুলে নিজেদের আপন ঐতিহ্য, সাংস্কৃতিক নিজস্বতা ও গৌরবময় জাতিসত্ত্বার পরিচয়ে আলোকিত হয়েই বাংলা ১৪২৬-কে স্বাগত জানিয়েছে সুইজারল্যান্ডের লুজান প্রবাসীদের সংগঠন “লুজান কল্যাণ পরিষদ”।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুইজারল্যান্ড প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2019, 09:00 PM

Updated : 10 Oct 2022, 09:04 PM

বৈশাখী উৎসবের নানান আয়োজনে নতুন বছরকে স্বাগত জানাতেই দিনব্যাপী চলে বর্ষবরণের নানান আয়োজন।

লুজান কল্যাণ পরিষদের আয়োজনে মিয়া লিটন ও যুগ্ম সাধারণ সম্পাদক সওকত আহম্মদ শামীমের পরিচালনায়  রিমা খান ও ইলমা তাবাচ্ছুমের উপস্থাপনায় চলে বর্ষবরণের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।

স্থানীয় সময় রোববার দুপুরে বিকাল ৩টায়  বৈশাখী উৎসবের  আনুষ্ঠানিক উদ্বোধন করেন লুজান কল্যাণ পরিষদের সভাপতি শফিক রহমান।

উদ্বোধন ঘোষণার পর বৈশাখের সঙ্গীত পরিবেশন করে বরণ করে নেয়া হয় বাংলা-১৪২৬ বর্ষকে। সেই সঙ্গে বিদায় জানানো হয় বাংলা ১৪২৫ বর্ষকে।

স্বাগতম বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুজন চৌধুরী।

সভাপতি শফিক রহমান তার বক্তব্যে অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জানান। তাছাড়া অনুষ্ঠান সফল করার জন্য যারা সকল প্রকার সহযোগিতা ও শ্রম দিয়েছেন তাদেরও ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত কমিটি সকলকে জনসাধারণের মাঝে পরিচয় করিয়ে দেন।

এসময় উপস্থিত জনসাধারণ করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান। বিশেষভাবে না বললেই নয়, বিভিন্ন সংগঠনের নেতাদের উপস্থিতি ছিল অন্যান্য অনুষ্ঠানের তুলনায় অনেক বেশি।

গান পরিবেশন করেন লন্ডন থেকে আগত শিল্পী লাবনা বড়ুয়া এবং ইতালি থেকে ইলমী সাহা। নিত্য শিল্পী মোনালিসা ভৌমিক এবং সারা ভৌমিক নৃত্য পরিবেশন করেন।

বৈশাখী উৎসবের নানান আয়োজনে উপস্থিত থেকে সহযোগিতা করেন সিন্থিয়া চৌধুরী, মিয়া রনি, আজহার উদ্দিন, আবুল খায়ের, জসিম ভূইয়া, রঞ্জুসহ আরও অনেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!