চীনের শেনজেন শহরে পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজন
চীনের শেনজেন বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ফুতিয়ান সেন্ট্রাল পার্কে বরাবরের মতো এবারও বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে বাংলা নতুন বর্ষবরণের অনুষ্ঠান।
স্থানীয় সময় রোববার অনুষ্ঠানটি শেনজেন ও আশপাশের শহরগুলো হতে আগত প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও অনেক ভিনদেশিরাও উপভোগ করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে শেনজেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইমদাদুল হক আইয়ুব পহেলা বৈশাখের ইতিহাস সংক্ষিপ্ত পরিসরে সকলের কাছে তুলে ধরেন। বাংলাদেশ দুতাবাস যেন এসব জাতীয় দিনগুলোতে চীনের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের নিয়ে অঞ্চলভিত্তিক কিছু অনুষ্ঠানের আয়োজন করে এবিষয়ে অনুরোধ করা হয়।
নানা প্রতিকূলতার মধ্যেও প্রবাসে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এত সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজন করার জন্য সেনজেন বাংলাদেশ কমিউনিটির কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য ও অতিথিদেরকে ধন্যবাদ জানান কমিউনিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মহসিন ইমাম চৌধুরী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
